দৌলতপুরে থানা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানা শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সোমবার (২ জুন) বিকালে দৌলতপুর থানা বিএনপির দলীয় কার্যালয় হতে দৌলতপুর থানা ছাত্রদল আনন্দ মিছিল বের করে। মিছিলটি দৌলতপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে কমিটির নবনির্বাচিত আহ্বায়ক মিজানুর রহমান মৃদুলের সভাপতিত্বে ও শেখ সাজ্জাদ হোসেন রিপ্পির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক আহ্ববায় আলামিন লিটন, সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল ইসলাম শিথিল, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, হৃদয় বিশ্বাস ও সেজান চৌধুরী, সদস্যবৃন্দ রাকিবুল ইসলাম, রাফাত আহমেদ রিয়াজ, কাজী তানভীর হাসান, মেহরাব হোসেন, আনোয়ার হোসেন, মোঃ রিয়াজ শেখ, রাহাদুল ইসলাম, মোঃ আল আমিন, অনিক খাঁ, ফাইয়াজ আহমেদ আরাফাত ও আকরাম শরীফসহ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।



