স্থানীয় সংবাদ
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়ন’র দোয়া

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আদালতের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ায় দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়ন ১১৫৫ এর উদ্যোগে গতকাল বাদ আছর সংগঠনের নিজস্ব কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আঃ খালেক হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিঠুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাট ব্যবসায়ি ও বিজিই,এর নির্বাহী কমিটির সদস্য গাজী মোঃ শরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন দৌলতপুর থানার সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম। বক্তৃতা করেন মোঃ আক্কাস আলী, মোঃ আবজাল হুসাইন, মোঃ মাসুদ, মোঃ বাবু শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি আঃ খালেক হাওলাদার।



