স্থানীয় সংবাদ

যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক রবিউলের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর ব্যুরো ঃ বিদেশে পাঠানোর নামে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক রবিউল ইসলামের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। রবিউল ইসলাম সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংগা গ্রামের মৃত নুরে আলমের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মোশারফ হোসেনের পূর্ব পরিচিত আসামি রবিউল ইসলাম। রবিউল ইসলাম মোশারফ হোসেন সহ কয়েকজনকে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দেয়। রবিউললের প্রস্তাবে রাজি হয়ে তিনি তার দুই চাচাতো শ্যালককে মালয়েশিয়া যাওয়ার জন্য ২০২২ সালের ১ জুন ১২ লাখ ২০ হাজার ও পরে আরও ১ লাখ টাকা নেয়। রবিউল তাদের মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ হয়। তখন আমি রবিউলের কাছে টাকা ফেরত চায়লে দিতে স্বীকার করে। ২০২৪ সালের ১৬ আগস্ট রবিউল সালিসে টাকা পরিশোধ করে দেয়ার অঙ্গীকার করে স্টাম্পে চুক্তিনামা করে দেয়। টাকা পরিশোধের ধার্য দিন শেষ হওয়ার পর রবিউলের কাছে টাকা চাইলে না দিয়ে ঘোরাতে থাকে। চলতি বছরের ৯ মে সালিশে হাজির হয়ে রবিউল টাকা দিতে অস্বীকার করে চলে যায়। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে মোশারফর হোসেন প্রতারণার অভিযোগে আদালতে এ মামলা করেছেন।
প্রতারক রবিউল ইসলাম এর কাছ থেকে নয় বহু লোকের কাছ থেকে বিদেশ পাঠানোর নামে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক রবিউল ইসলাম এ কারণে তার পরিবারসহ সিরাজসিংগা গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারক রবিউল ইসলামসহ ওই চক্রকে আটকের জন্য তৎপর রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button