স্থানীয় সংবাদ

সাংবাদিক আমিনুর রহমান নিউটনের স্ত্রী মৃত্যুতে কেইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, চ্যানেল নাইনের সাবেক ক্যামেনাপারসন আমিনুর রহমান নিউটনের স্ত্রী মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুমের মৃতদেহ খুলনায় আনা হবে । পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ি জানাজা শেষে দাফন করা হবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button