স্থানীয় সংবাদ

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত অপর ঘটনায় একজন আহত

স্টাফ রিপোর্টারঃ খুলনায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনিতে রাতে তার বড় বোনের বাড়ি বেড়াতে আসে। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নিচে আঘাত করে। এতে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে। অন্যদিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা গোলকধাম এলাকায় মঙ্গলবার বিকেল ৩ টায় ইজিবাইক চালক ফারুক হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button