স্থানীয় সংবাদ

দৌলতপুরে নবাগত ছাত্রদল নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার নেতৃবৃন্দ মঙ্গলবার (৩ জুন) বিকালে থানা বিএনপির দলীয় কার্যালয়ে নবাগত থানা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেছেন। দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম এম সফির সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সরদার আলামিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দৌলতপুর থানা ছাত্রদলের সদ্য বিদায়ী আহবায়ক আলামিন লিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান রনি, মোঃ কাওসার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নয়ন শেখ, মোঃ রফিকুল,মোঃ শাজাহান বাদশা, মোঃ মানিক সরদার, মোঃ খলিলুর রহমান, তুহিন শেখ, শ্রী বিপ্লব কুমার দে, মোঃ আরমান হোসেন, মোঃ বাচ্চু, মোঃ সুমন খন,তানভীর আহমেদ মিথুন, জনি সিকদার,ফয়সাল ইমাম,লিপু, সোহেল কালু, মোঃ আলী, খলিলুর রহমান রসি, নবগঠিত ছাত্রদল কমিটির যুগ্ম আহবায়ক ,মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, রাকিবুল ইসলাম, রাফাত আহমেদ রিয়াজ, তানভীর হাসান, মোঃ রিয়াজ শেখ,রাহাদুল ইসলাম, ফাইয়াজ আহমেদ আরাফাত, আকরাম শরীফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button