খুলনায় বিয়ের শপিং করতে গিয়ে ভাগ্য বদলে গেল হবু দম্পতির

# হারল্যান স্টোরের লাইফ বদলে দেয়া ক্যাম্পেইনের লাখ টাকা বিজয়ী #
স্টাফ রিপোর্টার ঃ হারল্যান স্টোরের “লাখ টাকায় লাইফ সাজাই” ক্যাম্পেইনে খুলনার তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিনের জীবন বদলে দেয়া এই ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। বিয়ের শপিং করতে এসে হবু দম্পতি তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিন হয়ে গেলেন ১ লাখ টাকা বিজয়ী। ১ জুন নিজেদের বিয়ের শপিং করার জন্য নিওর ও লিলি ব্র্যান্ডের পণ্য কিনে ১২ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের সর্বশেষ লাখপতি হলেন তানভির ও তামান্না। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার আগে এই পুরস্কার হবু দম্পতির খুশির উপলক্ষকে করেছে আরও রঙিন।
উৎসবমুখর এক আনন্দঘন পরিবেশে এই হবু দম্পতিকে পুরস্কৃত করতে মঙ্গলবার ৩ জুন হারল্যান স্টোর খুলনা আউটলেটে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। হবু দম্পতি তানভির ও তামান্নার হাতে এক লক্ষ টাকার চেকটি তুলে দেন রিমার্ক হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বারিশা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বারিশা হক বলেন, “হারল্যান স্টোরের ক্যাম্পেইন মানেই বিশেষ কিছু, আর “লাখ টাকায় লাইফ সাজাই ক্যাম্পেইনটিও ব্যতিক্রম নয়। শুরু থেকেই এই ক্যাম্পেইনটি ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আর এটা খুবই একটি আনন্দের বিষয় যে এবারের বিজয়ী একজন হবু দম্পতি। বিয়ের শপিং করতে এসে তারা জিতে নিয়েছেন এক লক্ষ টাকা। আমি তাদের বিবাহিত জীবনের প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছি, নিঃসন্দেহে এই বিজয়ের অনুভূতি আজীবন তাদের জন্য একটি সুখময় স্মৃতি হয়ে থাকবে।”
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন বলেন, “হারল্যান স্টোর মানেই নিত্য নতুন চমক। আর আমাদের এবারের চমক তানভির ও তামান্নার বিজয়ী জুটি। রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভকামনা। তাদের হাতে এক লক্ষ টাকার এই মেগা প্রাইজটি তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।” পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে হারল্যান স্টোর অথেনটিক, লাক্সারি ব্র্যান্ডের পণ্য সরবরাহ করে গ্রাহকদের নকল ও ভেজাল পণ্যের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে সচেষ্ট। সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট ও যবৎরধহ.পড়স ওয়েবসাইট-এর মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক, লাক্সারি পণ্যের প্রচার ও প্রসার ঘটিয়ে পণ্য নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক সিদ্ধান্তের জন্য পুরস্কৃত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। শতভাগ অথেনটিক পণ্য উপলব্ধ করে দেয়ার মাধ্যমে হারল্যান ভোক্তাদের নকল ও ভেজাল থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি সুলভে লাক্সারি পণ্য ব্যবহার করার দ্বার উন্মোচন করে দিয়েছে। ১ জুন, হবু দম্পতি তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিন হারল্যান স্টোরের খুলনা আউটলেটে আসেন এবং ৪৭৬৫ টাকার নিওর ও লিলি পণ্য কিনেন, আর এতেই তারা হয়ে যান জীবন বদলে দেয়া এই ক্যাম্পেইনের তৃতীয় ভাগ্যবান ১ লাখ টাকা বিজয়ী। আবেগ আপ্লুত হয়ে তানভির ও তামান্না বলেন, “সামনেই আমাদের বিয়ে। আর তারই শপিং করতে হারল্যান স্টোরে এসেছিলাম, লক্ষ টাকা জিতে যাবো এটা আমরা কখনই ভাবিনি। অথেনটিক পণ্য কিনে পুরস্কৃত হওয়া সত্যিই আনন্দের, আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। ভালোবাসার মানুষটির জন্য হারল্যান স্টোরে শপিং করে আপনারাও আমাদের মত একটি চমৎকার অভিজ্ঞতা পেতে পারেন।”
“লাখ টাকায় লাইফ সাজাই” ক্যাম্পেইনে সারাদেশের দেড় শতাধিক হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে ন্যূনতম ৫শ টাকার শপিং করলেই যে কেউ জিতে নিতে পারেন নগদ এক লক্ষ টাকা। এছাড়া রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। সেইসাথে পণ্যভেদে ক্রয়মূল্যে রাখা হয়েছে ৬০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট। ১২ মে, সোমবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো আয়োজনে অফারটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।



