খুলনায় কোরবাণী পশু জবাইয়ের জন্য ১৪১টি স্থান নির্ধারণ

# ওয়ার্ড প্রতি বরাদ্দ ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা #
খলিলুর রহমান সুমন ঃ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে ৩১টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৪১টি স্থান নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মহানগরী এলাকায় নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কেসিসি ২০১৫ সাল থেকে কাজ করে চলেছে। কেসিসি কর্তৃপক্ষ জানায়, ঈদ-উল আযহায় মহানগরী এলাকায় ২০ হাজার পশু জবাই করা হয়। যত্রতত্র জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য পরিবেশ দূষণের মারাত্মক কারণ হয়ে দাঁড়ায়। সরকার নির্ধারিত নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের সিদ্ধান্তকে কেসিসি স্বাগত জানিয়ে বলে, পশু জবাইয়ের জন্য নগরীর ৩১টি ওয়ার্ডে ১৪১ স্থান নির্ধারণ করা হয়েছে। সবাইকে সচেতন করে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করা হলে পশু বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহজ হবে। এছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানির কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক প্রচার প্রচারণা চালানো, প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত স্থানে উদ্বুদ্ধকরণ সভা, মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের উদ্বুদ্ধকরণ, বাজার বা জনবহুল স্থানে প্যানা স্থাপন, লিফলেট বিতরণ, প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ডেকোরেশেন, পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আগে কেন্দ্রীয় ভাবে মাইকিং করা হতো। এবার প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ওয়ার্ডে প্রচারণা চালাবে। এ জন্য ওয়ার্ড প্রতি ১ হাজার টাকা বরাদ্দ রাকঅ হয়েছে। আর ওয়ার্ডে স্পট তৈরীরসহ আনুসাঙ্গিক কাজের জন্য ওয়ার্ড প্রতি ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কাজগুলেঅ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য ঈদেও দিন নগরীতে থাকবে তদারকি টিম। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, পুরো নগরীর মধ্যে শুধু ১৭নং ওয়ার্ডে একটি স্থান পরিবর্তন করা ছাড়া বিগত বছওে যা ছিল তাই আছে। নির্ধারিত স্থানে পশু জবাই করলে অনেক উপকার। তার মধ্যে পরিবেশ দুষণ মুক্ত রাখতে সহায়তা করে। নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত স্থানগুলো হলো, ১নং ওয়ার্ডে স্পটগুলো হলো, জাতীয় তরুন সংঘ মাঠ দীঘির পশ্চিম পাড়, কালিবাড়ী দিঘির পাড়, মহেশ্বরপাশা মতির বাগানবাড়ী, পশ্চিম পাড়া, মহেশ্বরপাশা সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়, মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠ, মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া, ২নং ওয়ার্ডে ৬টি স্পট হলো, কেডিএ আবাসিক জামে মসজিদের সামনে, মিরেরডাঙ্গা তেতুলতলা জামে মসজিদ প্রাঙ্গন, মিরের ডাঙ্গা বি.এফ আই ডি সি রোড রং মিল গেট, সেনপাড়া জহির উদ্দিন গন বিদ্যাপিঠ স্কুল মাঠ, রেলীগেট কৃষ্ণমোহন স্কুল প্রাঙ্গন। ৩নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, মহেশ্বরপাশা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান (সাড়াডাঙ্গা মাঠ), কার্ত্তিককুল ঈদগাহ ময়দান, মধ্যডাঙ্গা স্কুল মাঠ (মধ্যডাঙ্গা), মহেশ্বরপাশা আদর্শ সরকারী প্রাথঃ বিদ্যালয় মাঠ (মাঠের বাড়ী স্কুল), শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, মহেশ্বরপাশা-কুলি বাগান। ৪নং ওয়ার্ডে ৪টি স্পটগুলো হচ্ছে, দেয়ানা দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গন, দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গন, দেয়ানা মোল্যা পাড়া স্কুল মাঠ প্রাঙ্গন। ৫নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, আঞ্জুমান ঈদগাহ ময়দান, কেডিএ কল্পতরু চত্বর, দত্তবাড়ী ইসহাকিয়া মাদ্রাসা ময়দান, তিন দোকানের মোড় খানজাহান আলী মাদ্রাসা ময়দান, বীনাপানি সরকারী প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠ। ৬নং ওয়ার্ডে ৪টি স্পট হলো,পাবলা সবুজ সংঘ মাঠ প্রাঙ্গন, পাবলা শেরেবাংলা স্কুল মাঠ প্রাঙ্গন, পাবলা কারিকর পাড়া স্কুল মাঠ প্রাঙ্গন ও পাবলা মধ্যপাড়া দাসের ভিটা । ৭নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, কাশিপুর ফুটবল মাঠের উত্তর পার্শ্বে, মোল্লা বাড়ীর সামনে, শহীদ কমিশনারের বাড়ীর সামনে (সাবেক), হাজী বাড়ীর মোড় ৭ নং ওয়ার্ড। ৮নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, খানজাহান আলী মাদ্রাসা ক্রিসেন্ট গেট, ক্রিসেন্ট জামে মসজিদ মাঠ, খুলনা বিদ্যূৎ কেন্দ্র মাঠ, গোয়ালপাড়া কমিউনিটি সেন্টার। ৯নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসার সম্মুখে, মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার সম্মুখে, মুজগুন্নী উত্তরপাড়া ঈদগাহ মাঠ, বাস্তহারা কলোনী ঈদগাহ মঠি। ১০নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, দারুল মোকাররম মাদ্রাসা মাঠ, চিত্রালী সুপার মার্কেট সংলগ্ন, খাদেমুল ইসলাম মাদ্রাসা, ২১৮ নং রোড ঈদগাহ সংলগ্ন, স্কাউট মাঠ, ১৭ নং রোড আবাসিক এলাকা, বঙ্গবাসী স্কুল রোড, স্কুলগেট সংলগ্ন, ১০ নং ওয়ার্ড অফিস সংলগ্ন, নয়াবাটি, ১১ নং রোড। ১১ নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, খালিশপুর নিউ মার্কেট সংলগ্ন কসাইখানা, প্লাটিনাম শ্রমিক ক্লাব (চিত্ত বিনোদন কেন্দ্র) প্রাঙ্গন, খালিশপুর তৈয়্যেবা কলোনী মাদ্রাসা সংলগ্ন, পিপলস পাঁচতলা বয়স্ক মাদ্রাসা প্রাঙ্গন। ১২নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, প্রভাতী স্কুল চত্ত্বর, রোড নং ১৫, স্যাটেলাইট স্কুল চত্বর, ৩০ নং রোড, হাউজিং তিন তলা, শ্রমিক ভবন চত্বর, বি.আই.ডি.সি রোড, বায়তুল কেরাম মসজিদ চত্ত্বর, রোড নং-১০৮। ১৩ নং ওয়ার্ডে ৬টি স্পট হলো, চরের হাট ঈদগাহের পার্শ্বে, কাজী ইমতিয়াজ উদ্দিন সাহেবের বাড়ীর সামনে, দত্তপাড়া, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে, আলমনগর নূরানীয়া জামে মসজিদের পার্শ্বে, ২ নং নেভী গেট ও বনফুল কাউন্টারের সামনে, বিআইডিসি রোড। ১৪নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, মুজগুন্নি মহাসড়ক, রোড নং-৮ এর মাথায়, বয়রা মধ্যপাড়া জামে মসজিদের সামনে, কাজী আঃ বারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও রায়ের মহল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। ১৫নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, হালদার পাড়া (কাউন্সিলর সাহেবের বাড়ীর সামনে), পালপাড়া রোলিং মিল মসজিদ মাদ্রাসার মাঠ,১ নং- নেভী গেটের পার্শ্বের মাঠ, ভালুয়ার বিল রোড (বালুর মাঠ, শফিউল্লা ভাইয়ের বাড়ীর উত্তর পার্শ্বে ও পলিটেকনিক কলেজের ভিতরের মাঠ। ১৬ নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, জোড়াগেট সি.এন্ড.বি কলোনী মসজিদ চত্ত্বর, বয়রা ফারুকিয়া মাদ্রাসা চত্ত্বর, বয়রা হাজী মুনসুর স্কুল চত্ত্বর, নূর নগর ইসলাম মিশন মাদ্রাসা চত্বর। ১৭নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, ছোট বয়রা সবুজ সংঘের মাঠ, সোনাডাঙ্গা গ্রামীন আবাসিক, সোনাডাঙ্গা আ/এ ২য় ফেজ মসজিদের মাঠ, ০৬ নং রোড। সোনাডাঙ্গা আ/এ ৩য় ফেজ মসজিদের সামনে মাঠ।সোনাডাঙ্গা হাফিজ নগর আমানত জামে মসজিদের মাঠ। ১৮নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, তালিমুল মিল্লাত খালাসী মাদ্রাসা প্রাঙ্গন। সবুজবাগ জামে মসজিদ প্রাঙ্গন। মসজিদে ওমর (রাঃ) ঈদগা মাঠ (সোনার বাংলা)। গল্লামারী কসাইখানা। ১৯নং ওয়ার্ডে ৭টি স্পট হলো, নজরুল নগর স্কুল মাঠ প্রাঙ্গন। কেডিএ এভিনিউ ফুজি কালার মোড়। ইসলামাবাদ সরকারী প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠ। ডালমিল মোড় সংলগ্ন ন্যাশনাল স্কুল মাঠ। গোবরচাকা শিশু একাডেমীর মাঠ। কেডিএ এভিনিউ তেতুলতলার মোড় চত্বর। পল্লীমঙ্গল স্কুল মাঠ। ২০নং ওয়ার্ডে ৬টি স্পট হলো, বাগানবাড়ী জামে মসজিদ চত্বর (আপার যশোর রোড)। শেখপাড়া মেইন রোড চত্বর তেতুল তলার মোড়)। ফারাজিপাড়া মেইন রোড, দ্বীনওয়ালি জামে মসজিদ চত্বর। শেরে বাংলা রোড পাওয়ার হাউজ জামে মসজিদ এর সামনে। ২০ নং ওয়ার্ড অফিস চত্বর। দেবেন বাবু রোড, ফেরীঘাট (ইমাম বারার পাশে)। ২১নং ওয়ার্ডে ৫টি স্পট হলো, হেলাতলা রোড স্বর্ণপট্্ির চত্ত্বর। রেলওয়ে স্টেশন, বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন। ৪ নং ফুড ঘাট চত্ত্বর। রেলওয়ে হাসপাতাল রোড, বায়তুন নাজাত মাদ্রাসা চত্ত্বর। স্যার ইকবাল রোড, এ. হোসেন প্লাজার সামনে। ২২ নং ওয়ার্ডে ৩টি স্পট হলো, “করোনেশন বিদ্যা নিকেতন” গগন বাবু রোড, ১ নং কাষ্টম ঘাট, খুলনা। কেডি ঘোষ রোড, খুলনা জিলা স্কুল। হাজী আবু হানিফ মাদ্রাসা ওয়াপদা রোড, নতুন বাজার, খুলনা। ২৩নং ওয়ার্ডে ৩টি স্পট হলো, গ্লোক মনি শিশু পার্ক, স্যার ইকবাল রোড, খুলনা। শিশু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, আহসান আহমেদ রোড, খুলনা। হ্যামকো কোম্পানীর মাঠ, শামসুর রহমান রোড, খুলনা। ২৪নং ওয়ার্ডে তিনটি স্পট হলো, দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গন, মুসলমান পাড়া, খুলনা। ২৪ নং ওয়ার্ড অফিস প্রাঙ্গন, নিরালা আ/এ, খুলনা। অগ্রনী ব্যাংক টাউন মসজিদ প্রাঙ্গন, গল্লামারী, খুলনা। ২৫নং ওয়ার্ডে ৬টি স্পট হলো, বসুপাড়া কবর¯’ান সংলগ্ন মসজিদ প্রাঙ্গন। ২৫ নং ওয়ার্ড সংলগ্ন খোলা জায়গা। সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠ। ইমদাদ খালাসি রাইচ মিলের চাতাল। ইসলাম কমিশনার মোড়ের পাশের মাঠ। মোলায়মান নগর মিনারা মসজিদ সংলগ্ন। ২৬নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, পশ্চিমবানিয়াখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোলা চত্ত্বর। কাশেমাবাদ জামে মসজিদ খোলা চত্ত্বর। বসুপাড়া বাঁশতলা বরকতিয়া মাদ্রাসা সংলগ্ন খোলা চত্ত্বর। ২৬ নং ওয়ার্ড কার্যালয় চত্ত্বর, শেরেবাংলা রোড। ২৭ নং ওয়ার্ডে ৪টি স্পট হলো, খাদেমুল ইসলাম মাদ্রাসা, পূর্ব বানিয়াখামার, বি.কে মেইন রোড। মারকাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠ। বাইতুন নজাত মাদ্রাসা, বি.কে মেইন রোড ও মিস্ত্রীপাড়া পৌর-বাজার।



