স্থানীয় সংবাদ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দ্বন্দ্বে আহত ইউনুছের মৃত্যু

যশোর ব্যুরো ঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী বিশ্বাস (৬৫) যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান। তিনি উপজেলার নাকো বাড়িয়া গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী। ১ জুন সকালে হামিদ ও ফিরোজ গ্রুপের সংঘর্ষে ইউনুছ ও তার ভাই মোহাব্বতকে কুপিয়ে জখম করা হয়। মোহাব্বত ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহত মোহাব্বতের ছেলে থানায় হত্যা মামলা করলে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান।



