স্থানীয় সংবাদ

রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি : রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আনোয়ার কুদ্দুস। বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক,পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব পাল, নুর ইসলাম মোড়ল, শুকুর আলামিন,লাকী খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের শহিদুল ইসলাম, হাফিজা খাতুন, শিবানি বৈদ্য, তানিয়া আক্তার, ইলা রানী মৃধা,পারভীন আক্তার, জবা রানী পাল, নাছিমা বেগম, নিপা বৈরাগী, সাজ্জাদ হাওলাদার,কাজী বাবু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন শ্রীফলতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর ইসলাম মোড়ল। এছাড়া খুলনা জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী নির্বাচিত হন আইচগাতী ইউনিয়নের তানজিনা আফরিন মিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button