স্থানীয় সংবাদ

কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা যুক্তরাষ্ট্রে গমন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা পারিবারিক সফরে আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী তথা খুলনাবাসীকে অবহিত করতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। খুলনাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব তাঁর সফরের সফলতা ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, কেডিএ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন তিনি।
সফরকালে তিনি রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সুধীজন ও পেশাজীবীদের সাথে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করবেন। তাঁর ভ্রমণ যেন নিরাপদ, নির্বিঘœ ও সফল হয়—সে জন্য পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও সকলের নিকট বিনীতভাবে দোয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button