স্থানীয় সংবাদ

বিশিষ্ট পাট ব্যবসায়ী মনিরুল আনামের মাগফেরাতে দোয়া

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোড এলাকার বাসিন্দা মরহুম মুস্তাক মাস্টারের সেজো ছেলে, সেঁজুতি জুটের স্বত্বাধিকারী ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের ছোট ভাই মরহুম মনির”ল আনামের র”হের মাগফেরাত কামনা করে সোমবার (১৫ই জুলাই) বাদ আছর দেয়ানা শাহী জামে মসজিদ, দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জামে মসজিদ, দৌলতপুর জামে মসজিদ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কেন্দ্রীয় জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ব স্ব মসজিদের ইমামগণ,
রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহকর্মীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন , শুভাকাঙ্ক্ষীবৃন্দ, মুসল্লীবৃন্দ। উল্লেখ্য, শনিবার ভোররাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button