স্থানীয় সংবাদ

যশোরে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

যশোর ব্যুরো ঃ
যশোরে পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পর্শে দুই জনের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলায় দূর্ঘটনা দুটি ঘটে।
পানিতে ডুবে মারা গেছেন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের মোখলেসের বাড়ির ভাড়াটিয়া ও কাশিমপুর গ্রামের মৃত গদাধরের ছেলে মধুসূদন(৭০)।
অপরদিকে, বিদ্যুৎকৃষ্ট হয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মেহেদী হাসানের ছেলে সোহান (২৫)এর মৃত্যু হয়েছে। নিজ ভাড়া বাড়ির সামনে ভৈরব নদীতে মাছ ধরার জন্য কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি মারা যান। এ ব্যাপারে কোতয়ালি থানায় সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button