স্থানীয় সংবাদ

বাগেরহাটে শিশু ভাগ্নিকে যৌন নির্যাতন করেছে লম্পট মামা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি মাথাভাঙ্গা এলাকায় ৯ বছরের শিশু ভাগ্নিকে যৌন নির্যাতন করেছে স্বভাব লম্পট মামা। সোমবার সন্ধ্যায় এ ঘটনার পর শিশুটিকে খুলনায় হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। জানাগেছে, বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকার সবুর শেখের ছেলে ফয়সাল শেখ (৪৩) সোমবার বিকেলে পাশর্^বর্ত্তি রাখালগাছি ইউনিয়নের কাড়াখালী মাথাভাঙ্গা এলাকায় বোনের বাড়ীতে যায়। সন্ধ্যার দিকে মামা-ভাগ্নিকে বাড়ীতে রেখে শিশুটির মা মুরগীর জন্য খাবার আনতে পাশ^বর্ত্তি দোকানে যায়। আর এই সুযোগে ভাগ্নিকে ধর্ষনের জন্য জোরাজুরি করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে ডাক-চিৎকার দেয়। এ সময় লম্পট ফয়সাল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাপতালে নিয়ে ভর্ত্তি করা হয়। এ বিষয়ে বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন গাজী জানান, ঘটনাটি থানা পুলিশ অবগত হয়েছে। ভিকটিম চিকিৎসাধিন আছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button