খুলনায় বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তিঃ পদ্মার দক্ষিণ পাড়ের আঞ্চলিক নামের মানব ও সমাজ কল্যাণমূলক রেজিস্টার্ড বৃহত্তম সংগঠন ‘ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩২ বছর আগে ১৬ জুলাই ১৯৯৩ সনে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনায় কর্মরত ও বসবাসরত এবং স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সাধারণ সভার মাধ্যমে শুরু হয়েছিল সংগঠনটির পথচলা। ” কোন আঞ্চলিকতা নয় – পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগরনের মাধ্যমে মানব সেবাই আমাদের লক্ষ্য ” এই দর্শনের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক কার্যক্রমে আঞ্চলিক সীমারেখার বাইরে দল-মত নির্বিশেষে বহু মানুষ ও মানবতা উপকৃত হয়েছে এই সমিতির মাধ্যমে। গতকাল সন্ধ্যায় খুলনা মহানগরীর কাইফেং চাইনিজ রেস্তোরায় মিলনায়তনে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ খান। নির্ধারিত প্রধান আলোচক ছিলেন দুদক খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন এডভোকেট মুফতি শহিদুল ইসলাম এবং জুলাই শহীদদের প্রতি সম্মাননাসহ সমিতির প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খন্দকার। দেশে চলমান বৈরী আবহাওয়া ও অন্যান্য প্রতিকূলতা উপেক্ষা করেও সমিতির কেন্দ্রীয়, থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক এবং শুধুমাত্র সমিতির মেজর ডোনার, ডোনার, সক্রিয় আজীবন সদস্যদের বিপুল উপস্থিতিতে বিশাল এক কেক কেটে অনুষ্ঠানমালার শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক আলহাজ্ব রোটারিয়ান মাহবুব আলম। সমিতির প্রতিষ্ঠা লগ্নের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মো: ফিরোজ আলম খান। শুভেচ্ছা বক্তৃতা করেন আমন্ত্রিত বিশেষ অতিথি দুদকের সহকারী পরিচালক মো: ইব্রাহিম খলিল, সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা শিল্পপতি আলহাজ্ব মো: তারিকুল ইসলাম জহির, আলহাজ্ব মো: ওমর আলী বখতিয়ার এবং মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানমালায় প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, নতুন আজীবন সদস্যদের বরণ এবং সদ্য এসএসসি উত্তীর্ণ সমিতির সদস্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রাসঙ্গিক বিষয়ে বক্তৃতা করেন অনুষ্ঠানের সদস্য সচিব মো: কামরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী মেজর ডোনার মেম্বার এম এ সালাম, প্রধান তত্ত্বাবধানকারী আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডা. নুরুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম -পরিচালক আব্দুর রাজ্জাক, প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ মুজিবর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, একরামুল কবীর মিলটন, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল তালুকদার, আলহাজ্ব কাঞ্চন আলী খান, সালাম মোল্লা, আলহাজ্ব নাজেম আলী খলিফা, হুমায়ুন কবীর খান, ডোনার মেম্বার আলহাজ্ব হুমায়ুন কবীর বালি , প্রকৌশলী শামীম, আমিন আহম্মেদ, কাজী মিজানুর রহমান, কেসিসির সাবেক কাউন্সিলর এইচ এম সালেক, আবুল কালাম কবীর, আলহাজ্ব আশরাফ হোসেন, ইঞ্জিনিয়ার মুরাদুল ইসলাম, তাসলিমা আক্তার, মজিবর রহমান বাবুল, সরদার মিজানুর রহমান, বিপ্লব কান্তি দাস, আলহাজ্ব হায়দার আলী হাওলাদার, আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার, রোটারিয়ান রুহুল আমিন মিঠু, অ্যাডভোকেট আল আমিন রাকিব, ইঞ্জিনিয়ার মাইনুল হক, সোনালী ব্যাংকের এসপিও মিয়া রফিকুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার ফায়জুল হক, আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলাল, ব্যাংকার আবুল কালাম তালুকদার, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, জুলাই – আগস্ট বিপ্লবের ছাত্র সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়মান আহাদ, নাঈম মল্লিক এবং খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল সোসাইটির সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক আতিক প্রমুখ। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বরিশাল সমিতির কল্যাণমূলক কাজের ও সকলকে সংগঠিত করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান।



