২৬ জুলাই হবে খুলনায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশঃ ইসলামী আন্দোলন খুলনা

খবর বিজ্ঞপ্তি: আগামী ২৬ শে জুলাই শনিবার খুলনায় অনুষ্ঠিত হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহা সমাবেশের পর উজ্জীবিত নেতাকর্মীরা খুলনার এই সমাবেশ কে স্মরণকালের সর্ববৃহৎ গন সমাবেশোর রূপ দেবে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। তিনি বলেন এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে জেলার আওতাধীন উপজেলা এর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিট থেকেও ভিন্ন ভিন্ন ব্যানারে নেতাকর্মীরা বাস ট্রলার ও পায়ে হেটে এই গন সমাবেশে অংশ নেবেন। গতকাল ১৭ জুলাই বিকাল তিনটা জেলা কার্যালয় জেলা শাখার নিয়মিত অনুষ্ঠিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী ২৬ শে জুলাই শনিবার সকাল ১১ টা হতে নগরীর শিববাড়ি মোড়স্থ বাবরী চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার, ও চজ পদ্ধতিতে সুষ্ঠু নিরপক্ষ নির্বাচনের দাবি, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি সরদার রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন জেলা সংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম মুফতি এনামুল হাসান সাঈদ – মাস্টার জাফর সাদেক, মাওলানা আবু সাঈদ মাওঃ আসাদুল্লাহ হামিদি আলহাজ্ব মুঃ জাহিদুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম মোঃ আশরাফ আলী মোঃ নুরুল হুদা সাজু মোঃ লিয়াকত আলী মোঃ ইউসুফ আলী আল: মোঃ আবু দউদ আলহাজ্জ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ ইলিয়াস হুসাইন মোঃ আবু রায়হান মাওলানা মুফতি দেলোয়ার হোসেন মাওঃ ওমর আলী মোঃ মুহিব্বুল্লাহ,মাওলানা তাওহিদুল ইসলাম মামুন মাওঃ আব্দুস সাত্তার আনোয়ার হোসেন মুফতি ফয়জুল্লাহ মাওঃ আহমাদ আলী হাফেজ কারিমুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম ওলিয়ার রহমান প্রমুখ। সভায় গনসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।



