যোগীপোল মধ্যপাড়া দারুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন

# সভাপতি এম এ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক শেখ মাহবুব #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ যোগীপোল মধ্যপাড়া দারুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগরিববাদ মাদ্রাসা প্রাঙ্গনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মীর কায়সেদ আলীর সভাপতিত্বে এবং যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আতাউর রহমান মোড়লের সঞ্চালনায় জরুরি সভা আগামী তিন বছরের জন্য মাদ্রাসা পরিচালনা পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে মাস্টার এম এ কুদ্দুস মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে শেখ মাহবুবুর রহমানকে নির্বাচন করা হয়। কমিটির সহ-সভাপতি পদে মীর জাকির হোসেন ও রমজান শেখ, সহ-সাধারণ সম্পাদক পদে সাঈদ মোড়ল ও হোসেন আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক, কোষাধাক্ষ পদে রুস্তম আলি হাওলাদার, প্রচার সম্পাদক পদে আবুল কালাম এবং দুজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় খানজাহান আলী থানা বিএনপি নেতা হেলাল শরীফ, ইউপি সদস্য ও বিএনপি নেতা শেখ গোলাম কিবরিয়া, শেখ মোক্তার হোসেন, শওকত আলী মোড়ল, আতিয়ার রহমান মোড়ল, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হুদা পলাশ, মোল্লা আব্দুস সবুর, যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

