স্থানীয় সংবাদ

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৭

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেন। শনিবার সকালে আটক কৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে এএসআই অমিত হাসান, এসআই রশিদুজ্জামান, এসআই আব্দুস সালাম, এসআই ফিরোজ, এসআই আনোয়ার হোসেন পুথক পৃথম অভিযানে কাদাকাটির ইমদাদুল হকের ছেলে সিআর-(৭৪৪)১৯ নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আওছাফুর রহমান (ডাবলু), আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে চাঁদাবাজি মামলা (৮)২৫ এর আসামী নাজমুল হোসেন, নন জিআর (৩১)২৫ নং মামলার আসামি টেংরাখালী গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে মনি মোহন মন্ডল ও সত্যরঞ্জন মন্ডল, চুরি মামলা (১৩)২৫ এর আসামি সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মহাসিন আলম ও কেরামত আলী গাজীর ছেলে কামাল গাজী, দরগাহপুর ইউনিয়নের রহিম বক্স গাজীর ছেলে সিআর (৩৫৪)২৩ মামলার আসামি বাবু গাজীকে গ্রেপ্তার করেন। আসামিদেরকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button