খালিশপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারণা শুরু

# তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘ দিন পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। গঠিত কমিটির নেতারা হলেন, চেয়ারম্যান এড. মোহাম্মদ আলী বাবু, সদস্য হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান ও চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া। গত পরশু এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় বলে জানান কল্যাণ সমিতির সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা। এদিকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর ব্যবসায়ীদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। চলছে নানা আলোচনা সমালোচনা। বাজারে চায়ের দোকানের টেবিলে নির্বাচন নিয়ে আলোচনার ঝড় বইছে। তবে এবার কারা কারা প্যানেল করবে তা নিয়ে নেতাদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। ৫ আগস্টের পর গণতান্ত্রিক অবস্থা ফিরে আসায় যেন তেন ভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হওয়ায় প্রার্থীরা কঠিন সমস্যায় পড়েছেন বলে ভোটাররা জানান। সব কিছু ঠিক থাকলে শিগগিরই নির্বাচনী তফলিশ ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিরা জানান। বাজারের সম্ভাব্য সভাপতি প্রার্থী কোহিনুর বেগম জানান, আগে লুটেরা আর দখলদাররা ভোট ছাড়াই নেতা নির্ধারন করে দিত। এবার আর তা হবে না। ফ্যাসিস্ট লুটেরা পালিয়ে গেছে। এবার ভোটাররা উৎসব মুখর ও ভয়হীন পরিবেশে ভোট দিবে বলে তিনি আশাবাদী।



