দৌলতপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকা হতে শুক্রবার (১৮জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী হলেন- মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাবুলের মোড় এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার (৪৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানাতে পারে, জি আর নং-২১৫/২২, দৌলতপুর-১৯(১২)২২, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর পরোয়ানাভূক্ত এক আসামী অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এসআই মো. সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ওই আসামী গ্রেপ্তার করে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, তথ্য-প্রযুক্তি সাহায্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জি আর মামলা সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত এক আসামী মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় অবস্থান করছে। সে দীর্ঘদিন পালাতক ছিল। অতঃপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।



