স্থানীয় সংবাদ

বাগেরহাট জেলা শহরের কুখ্যাত ইয়াবা বিক্রেতা তমা গোয়েন্দা পুলিশে হাতে আটক

# ১২০০ পিচ ইয়াবা উদ্ধার #

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাট জেলা শহরের বাসাবাটি বটতলা এলাকার কুখ্যাত নারী মাদক বিক্রেতা আফরীন হামীম তমা(৩০) কে ইয়াবার চালানসহ হাতে-নাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার কালাম ফিলিং ষ্টেশনের সামনে রাস্তা থেকে তমাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে মোট ১ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ এ মাদকের বর্তমান বাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা। গ্রেফতার আফরিন হামীম তমা বাগেরহাট জেলা শহরের বাসাবাটি বটতলা এলাকার শামীম চৌধুরীর স্ত্রী। তার পিতার নাম আতিয়ার সরদার। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক বাদী হয়ে ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ঘটনা বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ আলাউদ্দিন গাজী মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার ঢাকা থেকে বলেশ^র পরিবহনে বড় ধরনের একটি মাদকের চালান আসছে এমন গোঁপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শরীফুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ সাদা পোশাকে টাউন-নওয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যার দিকে বলেশ^র পরিবহন বাসটি আসলে খবর অনুযায়ী আফরীন হামীম তমাকে আটক করে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া শুকবার রাত সাড়ে ১০ টার দিকে দিকে মোল্লাহাট উপজেলা বিএনপির নেতা জাহিদ খানকে ইয়াবাসহ আটক করেছে যৌথবাহিনী। তাকে রাতেই মোল্লাহাট থানা পুলিশ সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, অভিযোগ রয়েছে আফরীন হামীম তমা, শামীম ও আদরী নামের একটি চক্র বাগেরহাট জেলা সদরের বড় ধরনের ইয়াবা ব্যবসায়ী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button