বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা- যশোর মহাসড়কের পাশে বালুর ডাম্প রাখায় মহাসড়কটি ক্ষতি গ্রস্থ হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে ডা: মো: নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং মো: জামাল মোড়লের পরিচালনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন,নওয়াপাড়া থেকে যশোর পাল বাড়ী মোড় পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের কাজটি কয়েক দফায় কার্পেটিং ও সংস্কার করা হলেও স্হায়ীত্ব হয়নি। বিশেষ করে আলী পুর থেকে প্রেমবাগ উড়োতলা পর্যন্ত এই অংশের বিভিন্ন স্হানে তৈরি হয়েছে বড়বড় গর্ত,। এ ছাড়াও এই মহা সড়কের পাশে বড় বড় ৫/৭টি বালুর ডাম্প গড়ে ওঠায় সড়কে পানি জমে এবং রোড ক্যাপাসিটির অতিরিক্ত লোড নিয়ে বড় বড় (৪০/৪৫ টন) ট্রাক গুলি চলাচল করায় কার্পেটিং উঠে যেয়ে খানা খন্দকে পরিনত হওয়ায়,এবং বালুর ডাম্প থেকে বালু নিতে ট্রাক গুলি দাড়িয়ে থেকে যেমন যানজটের সৃষ্টি করে, অপর দিকে সারা বছরই রাস্তার উপর প্রচুর পরিমান বালু পড়ে থাকায় এক দিকে বর্ষার সময় কাদার সৃষ্টি হওয়ায় রাস্তা যেমন নষ্ট হচ্ছে তেমনি প্রায় দুর্ঘটনা ঘটছে,আবার বালু রোদে শুকিয়ে উড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, সড়ক টি এমন বেহাল দশার কারনে গাড়ীর মালিক গন গাড়ীর ক্ষতি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে খুলনা থেকে ছেড়ে যাওয়া পরিবহন গুলি ৭০/৮০ কিলোমিটার চুকনগর/মনিরামপুর ঘুরে চলাচল করায় সময় ও অর্থের অপচয় হচ্ছে,অন্য দিকে বিদেশ থেকে আমদানি কৃত বিভিন্ন পন্য এই সড়ক দিয়ে বিভিন্ন জেলায় সরবারহ হয়ে থাকে,বিশেষ করে নোয়াপাড়া হতে বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি সার উত্তরান্চলের বিভিন্ন জেলায় সরবারহ হলেও এখন কোনো মালিক গাড়ি নিয়ে ড্রাইভার কে পাঠাতে চায় না। খুলনা যশোর মহাসড়কের দুরবস্থার জন্য বালু রাখার ডাম্পের কারনে সড়কটি ক্ষতি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন দ্রুত মহাসড়ক টি সংস্কার করে যাত্রী ও পন্য বাহি গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করতে এবং ,বালু ডাম্প অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কতৃপক্ষকে আরো আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড নিয়ে ট্রাক গুলি চলাচল বন্দের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে জুলাই -আগষ্টের গণঅভুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনাকরে দোয়া করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,ডা:আ:সালাম,মো: জামাল মোড়ল,মো: সিরাজ উদ্দিন সেন্টু,মো: কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সম্পাদক মো: কামরুল ইসলাম ভুট্রো,সাংগঠনিক সম্পাদক মো: সাকিল আহমেদ রাজা,আ: রাজ্জাক,মো: খায়রুল আলম,মো: সবুজুল ইসলাম,মো: কামরুল ইসলাম পল্টু, মো: মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু,মো: মাসুদ হোসেন,মো: আবু বক্কার,মো: আজমল হোসেন সহ প্রমুখ।



