স্থানীয় সংবাদ

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের জরুরী সভা

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের এক জরুরী সভা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও এ.কে.এম গোলাম সরওয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন ও খান কে.এম. শরাফত উদ্দীন, যুগ্ম-সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও কাজী হাবিবুর রহমান, ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসি, শার্শা ইউনিট প্রধান এম ওসমান প্রমুখ। সভায় দৈনিক লাখো কন্ঠের যশোর ব্যুরো প্রধান মির্জা বদরুজ্জামান টুনু, দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক আয়ুব হোসেন মনা, দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান উজ্জল ও দৈনিক সংবাদ দিগন্তের যশোর জেলা প্রতিনিধি বাবুল আক্তারকে সদস্য পদ প্রদান করা হয়। এছাড়া সভায় বার্ষিক আনন্দ ভ্রমণ, উপজেলা ইউনিটগুলি শক্তিশালীকরণসহ সাংগঠনিক বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button