রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার ৫ম অভিষেক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার ৫ম অভিষেক অনুষ্ঠান হোটেল ওয়েষ্টার্ন ইন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি জনাব তারিকুল ইসলাম জহির। ইভেন্ট চেয়ার ওয়াকি আহনাফ এর সভাপতিত্বে ও ক্লাব সভাপতি ফেরদৌসুর রহমান পিয়াস এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর রোটাঃ ফজলে রাব্বী মোপাশা, রোটাঃ মোল্লা মারুফ রশিদ, রোটাঃ আশিষ দে, রোটাঃ সেলিমুল আজাদ, রোটাঃ খন্দকার সাজ্জাদুল ইসলাম, রোটাঃ আরিফ কামাল চৌধুরী, রোটাঃ সামছুল আরিফীন লিয়ন, রোটাঃ ওবায়দুর রহমান মিশু, রোটাঃ মাকরুজ্জামান মুন্সী, রোটাঃ রহিমা আক্তার ঝুমুর, রোটাঃ সুলতানা রহমান ববি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সমাজ সেবা ও মানবিক মানুষ তৈরিতে রোটারি ক্লাবের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশংসা করেন।
