স্থানীয় সংবাদ

খুলনায় ইসলামী আন্দোলনের গনসমাবেশ সফলে দাকোপে প্রচার মিছিল

খবর বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী ২৬ শে জুলাই শনিবার সকাল ১১ টা হতে নগরীর শিববাড়ি মোড় বাবরী চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার,চজ পদ্ধতিতে সুষ্ঠু নিরপক্ষ নির্বাচনের দাবি, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। এই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আজ ২০ জুলাই রবিবার বিকাল ৩ টা থেকে ইসলামী আন্দোলন দাকোপ উপজেলা কামারখলা ইউনিয়নের কালিনগর জয়নগর বাজার সাহেব এর আবাদ কামারখোলা সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান জয়েন সেক্রেটারি সরদার মোহাম্মদ রেজাউল করিম উপজেলা সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম মাওলানা মহাসিন আলম মাহবুবী মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফেজ আব্দুল কাদের সাহেব কারী আবু ইউসুফ সাহেব মাস্টার রফিকুল ইসলাম সাহেব আলহাজ্ব আবু দাউদ সাহেব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ছাত্র লোকমান ফকির ছাত্র ংস সাজিদ মোঃ আখতার হোসেন মুফতি ফেরদাউস হোসাইন মাওলানা বিল্লাল হোসেন আশরাফী আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button