স্থানীয় সংবাদ

পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই–সংবর্ধনা অনুষ্ঠানে রূপসার ইউএনও

রূপসা প্রতিনিধি : রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা একটি কাঠামোকে ধ্বংস করে দেয়। যার কারণে সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আজ বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য রেশমা আক্তার। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আখতার খান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এমডি আলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, নির্বাহী সদস্য মোঃ আব্দুল কাদের, সদস্য বেনজীর হোসেন, আবু হারুন আর-রশিদ, তৌহিদুল ইসলাম কচি, চিত্তরঞ্জন সেন, আশিকুজ্জামান বাবু,, চন্দন ভট্টাচার্য্য,নাইমুজ্জামান শরীফ, হাসানুজ্জামান মনি, আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন মানিক। অনুষ্ঠান শেষে অনলাইন নিউজ পোর্টাল “বঙ্গ নিউজ”র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button