স্থানীয় সংবাদ

খুলনায় বাংলালিংক ডিস্ট্রিবিউশনের সেলসম্যান গ্রেপ্তার ঃ রিমান্ডের আবেদন

স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজের পলাতক সেলসম্যান সাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জুন কোম্পানির ২ লাখ টাকা রিচার্জ কার্ড এবং ১৫ লাখ টাকার আইটপসহ ডুমুরিয়ায় ডিস্ট্রিবিউশন হাউজ থেকে এক পিওনের ব্যবহৃত ইয়ামা এফজেড মটর সাইকেল আত্মসাতের আভিযোগে মামলা হয়। জানা যায়, খুলনার ডুমুরিয়া সদরে বাংলালিংক কোম্পানী কর্তৃক প্রদত্ত একে এন্টারপ্রাইজে সেলস ম্যান পদে সদ্য চাকরিতে যোগ দেয় সাজু আহম্মেদ(২৫)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার দক্ষিন সখিপুর গ্রামের রনি আহম্মেদের ছেলে। গত ৪ জুন বাংলালিংক অফিসের ডুমুরিয়া পয়েন্ট থেকে সে (সাজু) ২লাখ টাকার রিচার্জ কার্ড, ১৫ লাখ টাকার আইটপসহ অফিস পিওন মো. নাইমের ব্যবহৃত ইয়ামা এফজেড মটর সাইকেল নিয়ে পালিয়ে আত্মগোপনে ছিলো। এ ঘটনায় ৫ জুন অফিসের হিসাব রক্ষক মো. মাহমুদুল হাসান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিবাস মিস্ত্রী জানান, সাজু আহম্মেদকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিনুযায়ী ওই এলাকা থেকে এফজেড মটর সাইকেলটি (খুলনা-ল-১২-৪৪১৯) উদ্ধার করা হয়। এর আগে সাজু আহম্মেদ সাভারে গ্রামীণ ডিস্ট্রিউবিশন হাউজের সেলসম্যান ছিলো। সেখান থেকেও একই পদ্ধতিতে ক্র্যাচ কার্ডসহ ৫/৬ লাখ টাকার ফ্লেক্সিলোড নিয়ে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button