খুলনার রূপসাঘাটে পল্টুনের ফাঁক দিয়ে নদীতে পড়ে মারা যাওয়া শিশুটির নাম রায়হান

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা ট্রলার ঘাটে রায়হান (৫) নামের এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ট্রলার মাঝিরা একত্রিত হয়ে রায়হান নামের অপর এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত যখম করেছে। ঘটনাটি করেছে বুধবার রাত নয়টায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়। পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা খেয়াঘাটে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যায়। তখন ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন তাকে ধরে স্থান একটি ক্লিনিকে ভর্তি করেছে। আহত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে। মৃত শিশু রায়হান ফকিরহাট থানার লকপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা আজিম শেখের ছেলে। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখ বলেন, ৪/৫ বছর বয়সী শিশু রায়হানের লাশ উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর শিশুর পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়। তিনি জানান, নৌকায় অতিরিক্ত যাত্রীবহনের কারণে এ ঘটনা ঘটেনি। শিশু রায়হান পূর্ব রূপসা থেকে নৌকায় ওঠে মা রেহানার সাথে। তারা পশ্চিম রূপসা ঘাটে নেমে যথারীতি পল্টুন পার হচ্ছিল। এ সময় শিশু রায়হানের হাত ধরা ছিল তার মায়ের। কিন্তু রায়হায় মায়ের হাত ফসকে দু’ পল্টুনের ফাঁকা জায়গার ভিতর পড়ে যায়। পরে ঘাট মাঝিরা অনেক কস্ট করে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সাময়ীক উত্তেজনা সৃষ্টি হয়।



