দৌলতপুরে নকল জুস ও লাচ্ছি কারখানায় খুলনা বিভাগীয় বিএসটিআই’র অভিযান

# বিপুল পরিমানে নকল জুস সামগ্রী জব্দ ও ধ্বংস #
# কোম্পানীকে ২৫ হাজার টাকা নগদ জরিমানা #
স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরে নকল জুস ও লাচ্ছি কারখানায় খুলনা বিভাগীয় বিএসটিআই এবং খুলনা জেলা প্রশাসনের সমন্বয়ে বুধ ও বৃহস্পতিবার মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। দৌলতপুরে খুলনা ফুড এন্ড এগ্রো প্রোসেসিং নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ফ্রুট ড্রিঙ্কস, লাচ্ছি উৎপাদন করে এবং অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে বাজারজাত করায় বর্ণিত প্রতিষ্ঠান-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮এর ২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমানে নকল জুস সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদিত ১০০ মি.লি সাইজের ৩ বস্তা ফ্রুট ড্রিংকস, ২৫০ মি.লি সাইজের ২২ কেস, ৫০০ মি.লি সাইজের ৩ কেস ও ১ লিটার এর ৪ কেস ফ্রুট ড্রিংকস জব্দ করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতিতে জব্দকৃত মালামাল হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়, যা সংশ্লিষ্ট মান অনুযায়ী পরীক্ষণপূর্বক প্রতিবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআইকে নির্দেশ দেন। তাছাড়া ৭ কেস মেয়াদ উত্তীর্ণ লাচ্ছি পণ্য স্পটে ধ্বংস করা হয়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ মানুষের চোখের আড়ালে ্্্্্্্্্্্্্্্্্্্্্এই কোম্পানীর প্রোপাইটার নকল জুস, লাচ্ছি ও বিভিন্ন কোম্পানীর মোড়কে খাদ্রসামগ্রী উৎপাদন করে আসছে। এ ধরনের অভিযান যেন বেশি বেশি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান এর নেতৃত্বে অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে শিশু খাদ্যসহ সকল পণ্য, খাদ্য সামগ্রীর গুণগত মান ও ওজন সঠিক রাখতে খুলনা বিভাগীয় বিএসটিআই অফিসের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান। অনুরুপ অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা সোনাডাঙ্গা সবুজবাগে ইসমাইল ফুডস বেকারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ব্রেড ও বিস্কুট উৎপাদন এবং লাইসেন্স আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় বর্ণিত প্রতিষ্ঠানকে “বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ৩০ ধারা অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।



