স্থানীয় সংবাদ

শরণখোলায় খোপের মুরগী খেয়ে খড়ের গাদায় লুকিয়ে ছিল অজগরটি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ খোপের মুরগী খেয়ে খড়ের গাদায় লুকিয়ে ছিল বিশাল এক অজগর। পরে বাড়ির লোকজন টের পেয়ে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দিলে তারা গিয়ে খড়ের ভেতর থেকে অজগরটি উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, অজগরটি একটি মুরগির খোপে ঢুকে একটি মুরগী খেয়েছে। পরে খড়ের গাদা থেকে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি। বিকেল সাড়ে ৫টার দিকে রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button