ডুমুরিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : নেশা জীবন নষ্ট করে, সচেতনতা জীবন গড়ে-একবারের নেশা, সারাজীবনের কান্না এ স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে থুকড়া বাজার চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ। রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. নুরুজ্জামান কিসল’র সভাপতিত্বে ও বিএনপি নেতা বি এম সাকেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক বিএম আইয়ুব আহমেদ, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গাজী শাহেদুজ্জামান বাবু, যুগ্ম আহবায়ক স, ম মোমতাজ উদ্দিন, খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম। এছাড়াও আরও উপস্থিত ও বক্তৃতা করেন বি এম আব্দুল মান্নান, শেখ আব্দুল হাকিম,ইনামুল মল্লিক, ইউপি সদস্য মো. আজম আলী, ইউপি সদস্য গোলাম রব্বানী, বি এম সামিউল ইসলাম, গোপাল চন্দ্র মন্ডল, অপূর্ব মন্ডল, আব্দুল গনি গাজী, জি এম মুস্তাফিজুর রহমান, ইলিয়াস শিকদার,বাবুল শেখ, সোবহান শেখ,ভসোহাগ বিশ্বাস, ফখরুল বিশ্বাস, জসিম বিশ্বাস, আলাউদ্দিন সরদার, ইব্রাহিম খান।
