স্থানীয় সংবাদ

রক্তাক্ত জুলাই : ফিরে দেখা ২০২৫

 সেদিন যা ঘটেছিল খুলনায় 

স্টাফ রিপোর্টার : চলছে কারফিউ জারির ষষ্ঠ দিন । সেদিন ছিল ২৫ জুলাই বৃহস্পতিবার পর দিন শুক্রবার। খুলনায় তখন ও কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে এর মধ্যে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ঘোষণা করা হয়। কারফিউতে নিম্নমধ্য বিত্তদের মাঝে অনেকটা হাহাকার পড়ে যায়। এ পরিস্থিতিতে সামাজিক সংগঠন স্বপ্নপূরীর উদ্যোগে কারফিউতে ক্ষুধার্ত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। বুধবার (২৪ জুলাই) রাতে তৎকালিন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন গণমাধ্যমকে এ তথ্য জানান। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়।
এদিকে কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে খুলনা থেকে ১৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। ঢাকাসহ দূরপাল্লার যানবাহনও চলেছে সময়মতো। তবে সন্ধ্যার পর কারফিউ বহাল থাকায় কোনো যানবাহন চলাচল করেনি বলে জানিয়েছেন খুলনা বাস মালিক ও শ্রমিক সংগঠণের নেতারা। তখনও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ভিপিএন এ্যাপস এর মাধ্যমে কিছুটা যোগাযোগ শুরু হয়। তখনও চলছে সকল রাজনৈতিক নেতাদের গণ গ্রেফতার। এছাড়া পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটসহ যৌথবাহিনী ও বিজিবি’র টহল।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button