স্থানীয় সংবাদ

যশোর সীমান্তে সাত মাসে ১ কোটি ২১ লাখ টাকার মাদক জব্দ

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে বিজিবি ১ কোটি ২১ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও ট্যাবলেট। অভিযানে বাংলাদেশি ৩৪ ও ভারতীয় ১ জনসহ ৩৫ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button