স্থানীয় সংবাদ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েটের ভিসি হলেন মাকসুদ হেলালী

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ দীর্ঘ আন্দোলন সংগ্রাম চাওয়া-পাওয়া এবং অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েটের ভিসি হলেন বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে পাঁচটি শর্তে নিয়োগ দেয়া হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়েছে । খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগের শর্তগুলো হলো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তিনি বুয়েট হতে অবসর গ্রহণের অব্যবহিতপূর্বে আহরিত বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এ বিষয়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রে জানায় আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভিসি হিসাবে একজনকে নিয়োগ দিয়ে পাঠানোর কথা আছে। জানতে পেরেছি বুয়েটের একজন অধ্যাপক কে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় তিনি বিষয়টা নিশ্চিত করে বলতে পারেনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button