স্থানীয় সংবাদ
খালেদা জিয়া ও বকুলের সুস্থ্যতা কামনায় খালিশপুরে হ্যান্ডলিং শ্রমিকদলের দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থ্যতা কামনায় খালিশপুরে দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার মাগরিব বাদ হ্যান্ডলিং শ্রমিকদল হার্ডবোর্ডগেট শিল্পাঞ্চল ইউনিটের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, শ্রমিকদল আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সদস্য সচিব আলমগীর তালকদার, যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, দুলাল শেখ, আল আমিন, সোহেল মীর, শহিদুল, সোহরাব হোসেন, আঃ মালেক, কালাম, মনির, নুরনবী, বেল্লাল প্রমূখ।



