স্থানীয় সংবাদ

খুলনায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আ: জব্বারের ছেলে। সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button