স্থানীয় সংবাদ
সাংবাদিক প্রিন্সের আতœার মাগফেরাত কামনায় তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির দোয়া

তেরখাদা প্রতিনিধি ঃ খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এজিএম বাসিতুল হাবিব প্রিন্সের আতœার মাগফেরাত কামনা দোয়ার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় কেসিসি মার্কেটের দ্বিতীয়তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল হোসেন, সাঃ সম্পাদক সরদার এনামুল হক, উপদেষ্টা এসএম এহিউল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ সাবু, একেএম মিজানুর রহমান, খান আনিসুর রহমান, শিকদার শুকুর আলী, মিশকাত হোসেন, মোল্লা মাসুদুর রহমান, ওবায়দুল ইসলাম চুন্নু, লস্কর ওবায়দুর রহমান, মোঃ সোহেল, কেসমোতুল গণি আরজু, বাচ্চু মোল্লা প্রমূখ। উল্লেখ, গত ১৬ জুলাই সাংবাদিক প্রিন্স হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।



