সদর থানা বিএনপির নেতৃবৃন্দের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীতে খুলনা বিএনপির বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিল সফল হওয়ায় সদরা থানা বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাদ মাগরিব নগরীর ২৯নং ওয়ার্ডের হাজী মহসীন রোডের উদয়ন সংঘে সদরা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সদরা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক অরিফুজ্জামান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় মিছিল সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জঞাপন করেন। তিনি ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের কার্যক্রম আরও শক্তিশালী করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, ইশহাক তালুকদার, ওমর ফারুক, মেজবাহ্ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, খান শহিদুল ইসলাম, জাহিদ কামাল টিটো, নাসির খান, আসলাম হোসেন, মোহাম্মদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, শামীম খান, খান মঈনুল ইসলাম মিঠু, জাকারিয়া লিটন, জামাল মোড়ল, নুরুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, শামীম আশরাফ, মাজেদা খাতুন, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, সেলিম বড় মিয়া, আলম হাওলাদার, সাব্বির হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, ওলিয়ার রহমান, শহিদুল ইসলাম লিটন, আবু তালেব, সাখাওয়াত হোসেন, তরিকুল ইসলাম, ইউনুচ শেখ, শামসুল আলম বাদল, সমির কুমার সাহা, কামরুল বিশ্বাস, ফিরোজ আহমেদ, মুশফিকুর রহমান অভি, রাজিব তালুকদার, মোল্লা আলী আহমেদ, কামরুল আলম খোকন, রাজিবুল আলম বাপ্পি, জাহাঙ্গীর হানিফ, এম এ সালাম, খালেক গাজী, কবির বিশ্বাস, আল মামুন, মঈন উদ্দিন, শুকুর আলী, বিপ্লব, ওসমান গনি, আবুল বাসার, জুয়েল রহমান, মিজানুর রহমান, সাঈদ আলম, মাসুদ রুমী, আশিকুর রহমান সেলিম, হাফেজ ফারুক, নফোর গাজী, সোলাইমান হাওলাদার, রিফাত, আলাউদ্দিন, ছিদ্দিক, নাজমা, লাকি প্রমুখ।



