স্থানীয় সংবাদ
খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে ১০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ি দৌলতপুর থানার মহেশ্বরপাশা ১নং ওয়ার্ড, ল্যাবরেটরী ঢালী বাড়ী এলাকার মোঃ শহিদ হাওলাদার এর পুত্র মোঃ রবিউল হাওলাদার (২০), খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন গতকাল আনুমানিক বেলা সাড়ে ১২ টায় ফুলবাড়ীগেটস্থ রেল লাইনের পূর্ব পাশে ইউসুফ ওরফে সাইফুল এর খাবারের হোটেলের সামনে ইটের রাস্তার উপর হইতে এসআই মোঃ মাসুদ রানা সংগীয় অফিসার সহ উক্ত মাদক ব্যবসায়িকে আটক কওে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার মামলা নং-০৬, তাং-০৯/০৮/২০২৫ ।



