স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মাঝেরআইট গ্রামের মধুসূদন সরকারের পুত্র অচিন্ত কুমার সরকার। রবিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ আগস্ট ১নং কয়রা গ্রামের সাজেদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সহ আরও ৪ জনের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো যে, আমার প্রতিপক্ষরা উল্লেখিত জমি কয়রা মৌজায় এস এ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২নং খতিয়ানে রেকডিয় মালিক আমার পুর্ব পুরুষেরা। ঐ জমি ২০০৪ সালে কামরুল ইসলাম গংরা আমার শরীক মৃতঞ্জয় সরকার গংদের নিকট হতে খরিদ করেছে বলে দাবি করে। কিন্তু মৃতঞ্জয় সরকার গংরা বাংলাদেশ স্বাধীনের পুর্বে নিরুদ্দেশ রয়েছে। কামরুল ইসলাম গংরা যে দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তির দাবি করছে তার দলিলটি আদৌও সঠিক কিনা তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। ঐ দলিলের বৈধতা নিয়ে ইতিমধ্যে কয়রা দেওয়ানী আদালতে একটি মামলা চলমান রয়েছে। যার নং-৬৬/১৬। ইতিপুর্বে ঐ সম্পত্তি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গা শালিশ বৈঠক হলেও তা কামরুল ইসলাম গংরা কোন সিধান্ত মানে না। আমি একজন সরকারি কর্মচারী। আমার চাকুরীতে ক্ষতি করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারই রেশ ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও হয়রানী করার উদ্দেশ্য মি থ্যা তথ্য প্রদান করে আমার বিরুদ্ধ সংবাদ সম্মেলন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button