স্থানীয় সংবাদ

বিশেষ গোষ্ঠী নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করছে: তুহিন

# খুলনা সদর থানার আওতাধীন ৯টি ওয়ার্ডের জরুরি সভা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। তবে একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, বিশেষ করে এ গোষ্ঠীটি বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকেট বিক্রি করে থাকেন। সেই বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় শফিকুল আলম তুহিনের রাজনৈতিক কার্যালয়ে খুলনা সদর থানার আওতাধীন ৯টি ওয়ার্ডের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের স্বপক্ষে কাজ করতে পারেনি, তারাই এখন নতুন রুপে, নতুনভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। ৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিলো সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম। ২৪ এর গণঅভ্যুত্থান ও ৭১ র মুক্তিযুদ্ধ এক নয় তবে উভয়ের মধ্যে অপরূপ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই হানাদারেরা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তারপরই মানুষ রাজপথে নেমে এসেছে। ৭১ এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলো কিন্তু ২৪ এর হানাদারেরা আত্মসমর্পণ না করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে তুহিন বলেন, বিএনপি তো সংস্কার প্রস্তাব দিয়েছে সেই ফ্যাসিবাদের আমলেই। অনেকেই ৫ আগস্টের পরে এসে সংস্কার সংস্কার করছেন। কিন্তু আজও পর্যন্ত বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জাতির সামনে সংস্কার প্রস্তাব আনতে পারেনি। বেহেশতের টিকেট বিক্রিওয়ালা বট বাহিনী একদিকে বলে বিএনপি শুধু নির্বাচন চায়, অন্যদিকে ৩০০ আসনে তারা প্রার্থী ঘোষণা করে, তাদের মুখে একটা অন্তরে আরেকটা। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে, এরাই নতুন করে বাংলাদেশের নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, মোঃ আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, মাসুদুল হক হারুন, ইফতেখার হোসেন বাবু, এস. এম. নুরুল আলম দীপু, মনিরুজ্জামান মনি, মনজুরুল আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সওগাতুল আলম সগির, মোঃ আমিন আহমেদ, মোঃ নুরুল ইসলাম, জহুরুল ইসলাম খান জুয়েল, মোঃ বায়েজিদ হোসেন, মোঃ বাবুল রানা, মফিজুল সর্দার, জামির হোসেন দিপু, মোঃ রফিকুল ইসলাম, মফিজুর রহমান, শেখ সরোয়ার, সৈয়দ আজাদ হোসেন, এস. এম. মুরাদ হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭দিনের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিট কমিটি পূর্ণাঙ্গ রূপে প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button