স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে মোছাঃ খারুন্নেছা এবং মোছাঃ আছিয়া খাতুন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা জানান, কামরুল ইসলাম গংরা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে। সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে খারুন্নেছা ও আছিয়া খাতুন বলেন, কয়রা মৌজার এস.এ ১০২৯/২ খতিয়ানের জমি নিয়ে কামরুল ইসলাম গংদের সঙ্গে তাদের বিরোধ চলছে। তারা বৈধভাবে ১৩ আগস্ট, ২০১৫ তারিখে ১৪৪৯ নং কোবলা দলিল মূলে ১৫৫৩/২৩, ১৫৫৪/২৩ এবং ২৮১৮/২২ নং দলিলে মোট ০.৪১ একর জমি ক্রয় করেন। এরপর তারা সীমানা নির্ধারণ করে বসতঘর নির্মাণ করে এবং গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন। তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে কামরুল ইসলাম গংরা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, জুলুম এবং হয়রানি করে আসছে। এই কাজে তাদের সহযোগিতা করছেন কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মতিয়ার রহমান। লিখিত অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন। গত ২০ জুলাই, শুনানির পর আমাদের কাগজপত্র সঠিক প্রমাণিত হয়, কিন্তু কামরুল ইসলাম গংদের কাগজপত্র সঠিক না হওয়ায় তাদের মুচলেকা দিতে হয়। মুচলেকায় বলা হয়, আদালতের চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা ০.৪১ একর জমিতে কোনো ধরনের দখলদারি বা হয়রানিমূলক কার্যক্রম চালাতে পারবে না। মোঃ মোঃ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button