স্থানীয় সংবাদ
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের সদ্য পদোন্নতি পাওয়া প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামানকে সোমবার সকালে নিজ অফিস রুমে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নগরীর সাউথসেন্ট্রল রোডস্থ কেশবচন্দ্র সংস্কৃত কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি দেবাংশু চক্রবর্তী, অধ্যক্ষ সুদর্শন চক্রবর্তী, কমিটির সদস্য উজ্জল কুমার সাহা, কৃষ্ণপদ রায়, অমিত ঘোষ, রঞ্জন দে। এ সময় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।



