মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের আহবায়কের দায়িত্ব গ্রহণ বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি। গতকাল (সোমবার) খুলনার জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর কমান্ডের এডহক কমিটির আহবায়কের দায়িত্ব হস্তান্তর করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ঢাকা এর ২৬/০৭/২৫ তারিখে মুক্তি/খুলনা মহানগর/২৭/২৫ নম্বর স্মারকের নির্দেশনা মোতাবেক ১১ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ড খুলনা এর দায়িত্বভার দেওয়া হয়।



