স্থানীয় সংবাদ

খালিশপুরে কুখ্যাত সন্ত্রাসী গুটি আব্বাস গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস উদ্দিন সাগর ওরফে গুটি আব্বাসকে (২১) গ্রেফতার করে। তিনি ইষ্ট ব্লক বিআইডিসি রোডের বাসিন্দা এসকেন্দার শেখের ছেলে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র, মাদক এবং অন্যান্য আইনে ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button