স্থানীয় সংবাদ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) ২৫ উদযাপনে কেসিসির ইসলামী সাংস্কৃতিক আয়োজন

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার বিকাল ২টা থেকে বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ)/২০২৫ উদযাপন যাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক ক্বিরাত, হামদ-নাত ও বক্তৃতা) প্রতিযোগিতা শেষে কেসিসি শিক্ষক সমিতি সোনাডাঙ্গা থানা সভাপতি সিকদার আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা, পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির সম্মানিত সচিব শরীফ আসিফ রহমান, কংখান। বিশেষ অতিথি ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলঃ মাওঃ নাসির উদ্দিন কাসেমী, ১৭ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি সহ সকলে নবী জীবনের আদর্শ ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের উপর গুরুত্বারোপ করেন। কেসিসি পরিচালিত স্কুল, মাদ্রাসা ও মক্তবের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন পুরস্কার প্রদান শেষে দেশ ও জাতির সার্বিক কল্যানের দোয়া করেন আলঃ মাওঃ নাসির উদ্দিন কাসেমী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button