স্থানীয় সংবাদ

ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে- মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি বানচালে ষড়যন্তের লিপ্ত রয়েছে ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসরা। বিগত ১৭ বছর স্বৈরাচারের গুম, খুন ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছে জনগন। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি ঘোষিত তিনদিনের কর্মসূচি সফল করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি ঘোষিত তিনদিনের কর্মসূচি মধ্যে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্নাঢ্য র‌্যালী ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতাকর্মিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান।
স্বেচ্চাসেবক দল নেতা ইকবাল হোসেন এর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা শরিফুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, শেখ জামিরুল ইসলাম জামিল, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আনিসুর রহমান আরজু, রিয়াজুর রহমান, সুলতান মাহমুদ সুমন, শামীম খান, ইফতেখার জামান নবীন, মিজানুর রহমান বাবু, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, শরিফুল ইসলাম সাগর, ফিরোজ আহমেদ, সাখাওয়াত হোসেন, মুশফিকুর রহমান অভি, রাজিবুল আলম বাপ্পি, হাবিব খান, আবু তালেব, মাহমুদ হাসান মুন্না, এড. মাসুদুর রহমান, মিজানুর রহমান মিজান, আল মামুন, রবিউল আলম, সজল আকন নাসিব, রাজিব তালুকদার, শামীম রেজা, আবির হোসেন, সেলিম বড় মিয়া, মাসুদ রেজা, আশিকুর রহমান আশিক, সালাউদ্দিন সান্নু, জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ, জাহাঙ্গীর হোসেন, জামাল মোড়ল, আল মামুন শিকদার, পারভেজ মোড়ল, রুহুল আমিন রাসেল, ওহাব শরীফ, জাকির হোসেন, মুজিবুল ইসলাম মুবিন, নাঈম ইসলাম, খান মো. ফয়সাল, আতিকুর রহমান লিটন, হাসিবুল ইসলাম, নাজমুল হোসেন, ইমতিয়াজ সেজান, জীবন মীর, রিফাত আহমেদ, আল আমিন, শরিফুল ইসলাম, আমানউল্লাহ, তামিম হোসেন, তৌহিদুল ইসলাম রাব্বি, জিয়াউর রহমান, সজিব হোসেন, এস এম সজল, নাফিউল ইসলাম প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দৌলতপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা বাদ মাগরিব দৌলতপুর বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. মুজিবর রহমান মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন জলিল হাওলাদার, গাজী সৈয়দ আলী, আব্দুস সাত্তার মল্লিক, এ্যাড. সাইফুল ইসলাম, গৌতম দে হারু, শেখ শিমুল, আব্দুল হাই, সোহেল, আব্দুস সালাম, ইমরান হোসেন, রিপন হাওলাদার, শওকত আলী, গোলাম ফারুক, বেলায়েত হোসেন, মো. ইদ্রিস, আব্দুর রহমান, নাসির উদ্দিন, মাসুম শেখ, মনি শান্ত দাস প্রমুখ। সভায় পপ্রতষ্ঠা বার্ষিকী পালনে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে সমাবেশ স্থল তেঁতুলতলা মোড়ে সকলকে উপস্থিত থাকা এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দৌলতপুর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button