রূপসায় সৎ ছেলেদের নির্যাতনে হাসপাতালে অসহায় মা

স্টাফ রিপোর্টার ঃ নৈহাটি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চর রূপসা রবের মোড় এলাকায় সুন্দরী বেগম (৫৬) নামে এক অসহায় বিধবা নারীকে সৎ ছেলেদ্বয় কর্তৃক একের পর এক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ওই এলাকার মৃত হাজী মো: আবু তাহেরের স্ত্রী।
জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১০টা ৫০মিনিটে রূপসা রবের মোড় সাকিনস্থ্য সৎ ছেলেদ্বয় (নয়ন ও রতন) অসহায় মহিলার বাড়ী ভাংচুর করে। সে প্রতিবাদ করলে সৎ ছেলেদ্বয় তাকে ও তার ছোট মেয়েকে চড়, কিল, ঘুষি ও হাঁতুরি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তিতে তার বড় মেয়ে ৯৯৯ এ কল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত সৎ ছেলেদ্বয় নয়ন, রতন ও তাদের স্ত্রীদ্বয় পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার বড় জ¦া তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং গুরুতর আহত অবস্থায় সুন্দরী বেগম ও তার ছোট মেয়ে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে তাদের অবস্থা আগের থেকে একটু উন্নতির দিকে আছে।
নির্যাতিতা সুন্দরী বেগম জানান, ২০২৩ সালের ১১ অক্টোবর আমার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে সৎ দুই ছেলে ও তাদের স্ত্রীসহ সৎ মেয়ে আমাকে নানান ভাবে নির্যাতন শুরু করে এবং সম্পদ হিসাবে যা ছিলো জাল স্বাক্ষর দেখিয়ে এক এক করে কেড়ে নিতে শুরু করে এবং সৎ ছেলে রতন বিভিন্ন সময় আমাকে মিথ্যা বলে ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে আমার ব্যাংক একাউন্ট থেকে গোপনে অতিরিক্ত টাকা উত্তলন করে আমাকে সর্বহারা করেছে ফলে বর্তমানে আমি একেবারি নি:স্ব হয়ে গিয়েছি। এছাড়া বিগত সময়ে আমার স্বামী কতৃক নির্মাণধীন বিল্ডিং বাড়ী যা আমার স্বামী বেঁচে থাকতে নিজ হাতে নির্মাণ করেছিলেন কিন্তু বর্তমানে উক্ত সম্পদ থেকে আমাকে ও আমার দুই মেয়েকে বঞ্চিত করার লক্ষ্যে সৎ ছেলেদ্বয় ও সৎ মেয়ে আসমা আক্তার দাবি করে তাদের পিতা মারা যাওয়ার পরে তাদের নিজেদের অর্থে উক্ত বিল্ডিং বাড়ী নির্মাণ করেছেন। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরদ্ধে আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেছে মামলা নং দে: ১১৬/২৫ ও সি আর ৪২৮/২৫ এবং আমার স্বামীর ভিটা বাড়িতে আমাকে কোন রকম বসবাস করতে দিবে না এই মর্মে প্রতিনিয়ত সৎ ছেলেদ্বয় হুমকি প্রদান করে আসছে বিধায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সৎ ছেলে নয়ন ও আব্দুজ জব্বার (রতন) আমাকে শারীরিকভাবে এর আগেও বেশ কয়েকবার মারধরও করেন। গত ১১ জুলাই রূপসা থানায় আমি একটি অভিযোগ দাখিল করেছিলাম। কিন্তু অধ্যাবধি এ বিষয়ে তারা কোন আইনি ব্যবস্থা গ্রহণ করে নাই। বর্তমানে ঐ এলাকা তে ‘আমি কোন সুষ্ঠ বিচার পাচ্ছি না।
এলাকাবাসীরা জানান, উক্ত অসহায় মহিলার স্বামী মারা যাওয়ার পর থেকে সৎ মেয়ে ও ছেলেদের হাতে বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। একজন বিধবা নারীর ওপর সৎ ছেলেদের এমন নির্যাতন খুবই অমানবিক।



