স্থানীয় সংবাদ

রূপসায় যুবক গুলিবিদ্ধ

রূপসা প্রতিনিধি: পূর্ব রূপসায় কিবরিয়া (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কিবরিয়া রূপসা উপজেলার বাগমারা গ্রামের আক্কেল আলীর ছেলে। ঘটনার পর প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকা প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট রাত সোয়া ২টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কস্থ বায়োনিক মাছ কোম্পানির সামনে থেকে কিবরিয়া ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তার সাথে ছিলো বাগমারা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী নাজমুল হোসাইন ও আব্দুর রাজ্জাক। ভ্যানে করে তারা জাহানাবাদ মাছ কোম্পানির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ভ্যানের গতি রোধ করে কিবরিয়াকে ডেকে নিয়ে তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের বা কেউ গ্রেফতার হয়নি।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, কিবরিয়া নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button