স্থানীয় সংবাদ

“জাতীয় কাবাডি -২০২৫” এ দিঘলিয়া কাবাডি দল চ্যাম্পিয়ান

দিঘলিয়া প্রতিনিধি ঃ জাতীয় কাবাডি-২০২৫ এর টুর্নামেন্টে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা দল চ্যাম্পিয়ান হয়েছে।
দিঘলিয়ার এ টিমটি খুলনা জেলা দলের হয়ে দশটি জেলাকে হারিয়ে রুপসা জোনের চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। তাদের এই সাফল্যে দিঘলিয়ার সকল ক্রীড়া প্রেমিক মানুষ তাদের এ সাফল্যে উচ্ছ্বাসিত ও আনন্দিত হয়েছে। গত রবিবার (৩১ আগষ্ট) সকালে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ টিমের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দনিত করা হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম কৃতি কাবাডি টিমের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button